নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস সোসাইটির (বিএমএসএস) দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন৷ এবারের সম্মেলনের মূল ভাবনা ‘চিকিৎসক-রোগী সম্পর্ক: স্বাস্থ্যসেবার উন্নয়নে চাই সঠিক সিদ্ধান্ত’৷ ওই বিষয়ের ওপর ফোরাম আলোচনা, প্রশ্নোত্তর ও নীতিনির্ধারণী বিতর্ক ছাড়াও থাকবে স্ট্যান্ডিং কমিটি সেশন, প্রশিক্ষণ কর্মশালা, সায়েন্টিফিক পোস্টার উপস্থাপন, প্রকাশনা উন্মোচন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক আয়োজন৷ এই অনুষ্ঠানে বাংলাদেশের সব মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থী, শিক্ষানবিশ ও চিকিৎসকেরা আমন্ত্রিত৷ স্থান: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা৷ রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ: ০১৬৮২২৪৫৩৪৮, ০১৬৭৭৪৬১২৭৫
ওয়েবসাইট: www.bmss-bangladesh.org
রেজিস্ট্রেশনের সময়সীমা: ২৭ মে, ২০১৪৷