নোটিশ বোর্ড
চলচ্চিত্রকার ফারুখ ডন্ডি ইউল্যাবে
চলচ্চিত্রকার ও লেখক ফারুখ ডন্ডি গত ২২ মে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) এক আলোচনায় অংশগ্রহণ করেন৷ আলোচনার বিষয়: সাহিত্যের অভিযোজন ও এর মাধ্যমে নাটক বা চলচ্চিত্রে নবরূপায়ন৷ ডন্ডি ভারতের বিখ্যাত চলচ্চিত্র মঙ্গল পান্ডের কাহিনিকার৷
অনুষ্ঠানে ইউল্যাবের ইংরেজি ও মানবিক বিভাগের প্রধান কায়সার হক, সহ-উপাচার্য এইচ এম জহিরুল হক, মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগের প্রধান জুড হেনিলো, কমিউনিকেশন্স ও স্টুডেন্টস অ্যাফেয়ার্সের উপদেষ্টা জুডিথা ওলমেখার এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷
স্টেট ইউনিভার্সিটিতে নবীনবরণ
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এসইউবি) জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ উদ্যাপিত হয় ২৫ মে রাজধানীর কলাবাগানে এসইউবির বিজয় ক্যাম্পাসে।
স্কুল অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টির িডন মো. আশরাফুল ইসলাম চৌধুরী, জার্নালিজম কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উপদেষ্টা রোবায়েত ফেরদৌস ও পাবলিক রিলেশন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্রধান মুজতবা আহমেদ মুর্শেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এশিয়া প্যাসিফিকে সেমিনার
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ২২ মে হয়ে গেল ‘আগামী বিশ্বের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট’ শীর্ষক সেমিনার। ব্যবসায় প্রশাসন বিভাগের ক্যারিয়ার ক্লাব আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন, উপাচার্য অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ফ্যাশন উদ্যোক্তা বিবি রাসেল এবং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
গ্রন্থনা: সজীব মিয়া