নোয়াখালী জিলা স্কুল ১৬তম ও সরকারি বালিকা বিদ্যালয় ১৭তম
নোয়াখালী জিলা স্কুল কুমিল্লা বোর্ডে ১৬তম এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ১৭তম স্থান লাভ করেছে। দুটি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরাই জেলার মধ্যে সর্বোচ্চসংখ্যক জিপিএ-৫ পেয়েছে।
নোয়াখালী জিলা স্কুল থেকে ২৬৪ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬২ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞানে, ৯৮ জন শিক্ষার্থী। এই শাখা থেকে পরীক্ষা দিয়েছিল ১৮২ জন। এ ছাড়া বাণিজ্য বিভাগ থেকে ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।
অন্যদিকে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৯০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে একজন ছাড়া সবাই পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১২২ জন। সবচেয়ে বেশিসংখ্যক জিপিএ-৫ পেয়েছে বিজ্ঞান শাখায়, ৯৫ জন। এ ছাড়া মানবিকে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী।
নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল তাজেরিন বলেন, এক বছর আগে তিনি দায়িত্ব গ্রহণের পর বিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন৷ যার ফলে এবার ভালো ফল হয়েছে।