নৈতিক সিদ্ধান্ত নেবে রোবট?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের টাফটস ইউনিভার্সিটি, ব্রাউন ইউনিভার্সিটি ও রেনসেলার পলিটেকনিক ইনস্টিটিউটের একদল গবেষক মার্কিন নৌবাহিনীর সহায়তায় এমন একটি রোবট তৈরির চেষ্টা করছেন, যেটি নৈতিক সিদ্ধান্ত নেওয়ার সামর্থ্য রাখবে৷ এই রোবট মানুষের মতোই চেতনার অধিকারী হবে এবং সঠিক ও ভুল যাচাই করতে পারবে৷ গবেষকেরা একটি রোবটের যান্ত্রিক স্মৃতিতে নৈতিকতার বিষয়গুলো এমনভাবে প্রতিস্থাপনের চেষ্টা করছেন, যাতে এটি স্বকীয়ভাবেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে৷ এ ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক কম্পিউটারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি৷সংশ্লিষ্ট গবেষক সেলমার ব্রিংসজর্ড বলেন, তাঁরা স্বাধীন রোবট তৈরি করতে চান৷ আর সেই রোবটকে বলে দিতে হবে না, কী করতে হবে৷ পিটিআই৷