নো টি শ বো র্ড
জাবি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২৭ ফেব্রুয়ারির ভর্তি পরীক্ষাগুলো ৩ মার্চ অনুষ্ঠিত হবে। তারিখ পরিবর্তন করা হলেও পরীক্ষার আসনবিন্যাস ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।
ডিগ্রি পরীক্ষার সময় পরিবর্তন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ থেকে অনুষ্ঠিত ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। নতুন সময় অনুযায়ী বেলা ১টা ৩০ মিনিটের পরিবর্তে বেলা ২টা থেকে পরীক্ষা শুরু হবে। বিস্তারিত: www.nu.edu.bd
এমএমই ডে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্তু ও ধাতব কৌশল বিভাগ (এমএমই) ৫ ও ৬ মার্চ দুদিনব্যাপী আয়োজন করেছে ‘এমএমই ডে’। র্যালি, ফটোগ্রাফি এক্সিবিশন, পোস্টার প্রেজেন্টেশন, ফ্রেশারস রিসেপশন, নাটক ইত্যাদিসহ থাকছে নানা আয়োজন। বিস্তারিত জানুন: www.buet.ac.bd/me
পরিবেশ বিতর্ক
ইনিশিয়েটিভ ফর পিস সংগঠন আয়োজন করেছে ‘তৃতীয় আইএফপি জাতীয় আন্ত কলেজ পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা।’ ৬-৮ মার্চ ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট যেকোনো তথ্যের জন্য: www.ifpbd.net
চিত্র প্রদর্শনী
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ আর্ট ক্লাব ৭-১৩ মার্চ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজন করেছে ‘দ্বিতীয় আন্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় চিত্র প্রদর্শনী’র। বিস্তারিত: www.fb.com/events/
১৭৮৬০৬৬৭৫৬৬২৫২৭
ঢাবিতে বিতর্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগভিত্তিক বিতর্ক সংগঠন সংস্কৃত ডিবেটিং ক্লাব ৩-৫ মার্চ টিএসসি মিলনায়তনে আয়োজন করছে হরপ্রসাদ শাস্ত্রী স্মারক বিতর্ক উৎসব।
—আল-আমিন
শাবিপ্রবিতে বইমেলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আজ ২ মার্চ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী বইমেলা। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ‘ডি’-এর সামনে আজ সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। বইমেলার আয়োজক অনলাইনভিত্তিক ক্রয়-বিক্রয় প্রতিষ্ঠান উদ্ভট (www.fb.com/udvotudvot)। এতে অংশ নেবে অন্বেষা প্রকাশন, অন্যপ্রকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, তাম্রলিপি, রোদেলা, পার্ল পাবলিকেশনস, অনন্যা, কাকলি, আফসার ব্রাদার্স, আমার প্রকাশনী, চৈতন্য, স্কাই পাবলিশার্স ও শুদ্ধস্বর। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বইমেলা চলবে বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলা শেষ হবে ৬ মার্চ।—মিসবাহ্ উদ্দিন