নো টি শ বো র্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাবিজ্ঞান বিভাগের

২০ বছর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ অক্টোবর টিএসসিতে দিনব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে। এ অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহী বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় কার্যালয়ে নিবন্ধন করতে পারবেন। যোগাযোগ: ৯৬৬১৯০০-৫৯ এক্স ৬৪১১

মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের নিবন্ধন

১৭ থেকে ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের বিভিন্ন সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হয়েছে। সম্মেলনের ওয়েবসাইট থেকে নিবন্ধনের বিস্তারিত জানা যাবে। ওয়েবসাইট: http://dunmun.co

দুর্যোগ ব্যবস্থাপনায় ভর্তি

দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৩০ সেপ্টেম্বর। যোগাযোগ: ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, দ্বিতীয় তলা, লেকচার থিয়েটার, ঢাকা বিশ্ববিদ্যালয়।

ফোন: ০১৬৭০-৯৭৬১৯৭

৯৬৬১৯০০-৭৩