নো টি শ বো র্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুয়েট ভর্তি পরীক্ষায় ইংরেজি নেই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এবারের ভর্তি পরীক্ষায় ইংরেজি বিষয়ে পরীক্ষা দিতে হবে না। গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে ২০০ নম্বর করে পরীক্ষা হবে।

খুলনা বিশ্ববিদ্যালয়

ইংরেজি ডিসিপ্লিনে এক বছর মেয়াদি স্নাতকোত্তর পর্বে ভর্তির জন্য আবেদন শুরু হয়েছে। ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনপত্র সংগ্রহের শেষ তারিখ ২২ সেপ্টেম্বর।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট

আগমী ৩ নভেম্বর থেকে চার সপ্তাহব্যাপী ‘ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং’ পাঠ্যধারা আয়োজন করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)। আবেদনের শেষ তারিখ ৮ অক্টোবর। বিস্তারিত www.nimc.gov.bd

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

নতুন ভর্তি হওয়া স্নাতক শিক্ষার্থীদের নবীনবরণ ২৮ সেপ্টেম্বর এবং ক্লাস শুরু হবে ২৯ সেপ্টেম্বর।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়

নেদারল্যান্ডে অনুষ্ঠিত  ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল স্টুডেন্টস ফেডারেশনের সভায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ক্লাব ‘সহযোগী সদস্য’ হিসেবে মনোনয়ন পেয়েছে। বিভাগের সহকারী অধ্যাপক ফারহানা রিজওয়ান ও ক্লাবের মডারেটর প্রভাষক কাউসার শরীফের তত্ত্বাবধানে ফার্মেসি ক্লাবের সদস্যরা এ স্বীকৃতি অর্জন করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়

২৬ সেপ্টেম্বর আইন বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বেলা ১১টায়।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নবীনবরণ

১০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৬৬তম ব্যাচের নবীনবরণ ও ৬১তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয় টিএসসি মিলনায়তনে।