নো টি শ বো র্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ বদল
এ বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোর আগামীকাল ৭ অক্টোবরের স্নাতক ৪র্থ বর্ষ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর। অন্যান্য পরীক্ষার তারিখ অপরিবর্তিত থাকবে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার ফেয়ার
১০ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো জবস আয়োজন করেছে দিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য এ ফেয়ারে ক্যারিয়ারবিষয়ক নানা পরামর্শসহ থাকবে সেমিনার।
খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে আরবান অ্যান্ড রুরাল প্ল্যানিং বিষয়ে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত। বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট ও ভর্তি বিজ্ঞপ্তিতে। ওয়েবসাইট: www.ku.ac.bd