নো টি শ বো র্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিইউপিএসের বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউডিএস) ২-৫ ফেব্রুয়ারি আয়োজন করতে যাচ্ছে ষষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী। এ উপলক্ষে একটি আলোকচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল আর্ট গ্যালারিতে, প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা।

জাতীয় বিজ্ঞান মেলা
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে ৬-৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা। থাকছে প্রজেক্ট ডিসপ্লে, গণিত, পদার্থ, রসায়নসহ বিজ্ঞানসম্পর্কিত বিভিন্ন বিষয়ের ওপর কুইজ, অলিম্পিয়াড, ফটোগ্রাফি এক্সিবিশন ইত্যাদি। আবেদন ও অংশগ্রহণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য: www.facebook.com/events/1396004050648864

বিআইএম-এ সার্টিফিকেট কোর্স
বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) আয়োজন করছে ‘প্রজেক্ট ব্যবস্থাপনা’র ওপর তিন সপ্তাহব্যাপী সার্টিফিকেট কোর্স। ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন: http://bim.org.bd

এইউএসটি প্রজেক্ট ফেস্টিভাল
আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এইউএসটি) ট্রিপল-ই বিভাগ ১০ ফেব্রুয়ারি আয়োজন করেছে ‘হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রজেক্ট ফেস্টিভ্যাল’। এটি সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। বিস্তারিত জানুন: www.aust.edu

রোবোটিক ফেস্টিভ্যাল
ইঞ্জিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএসএবি) ৭ ফেব্রুয়ারি আয়োজন করতে যাচ্ছে ‘ন্যাশনাল রোবোটিক ফেস্টিভ্যাল।’ আবেদনের শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। বিস্তারিত জানতে: www.esab.org.bd/nrf