নোটিশ বোর্

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হয়েছে। রেজিস্ট্রার অফিসের এমফিল ও পিএইচডি শাখার ৩২৩ নম্বর কক্ষ থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়

মাইক্রোবায়োলজি, মেডিসিন ও পোলট্রি সায়েন্স বিষয়ে মাস্টার্স শ্রেণীতে জুলাই-ডিসেম্বর ২০১৩ সেমিস্টারে ভর্তির জন্য ফরম বিতরণ শুরু হয়েছে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জুলাই ২০১৩।

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিসেস সেন্টার ২৪ জুলাই ‘উদ্যোক্তা ও উদ্ভাবন’ শীর্ষক এক সেমিনার আয়োজন করেছে। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা চেম্বার অব কমার্সের সহযোগিতায় এটি আয়োজন করা হয়।

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল সায়েন্স রিসার্চ তিন দিনব্যাপী কোয়ান্টিটেটিভ রিসার্চের ওপর কর্মশালা আয়োজন করে। ৬ থেকে ৯ জুলাই আয়োজিত কর্মশালায় ৩২ জন অংশগ্রহণকারী অংশ নেন।