নোটিশ বোর্ড
আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যবস্থাপনা উন্নয়ন প্রোগ্রামের (এমডিপি) আওতায় অ্যাডভান্সড সার্টিফিকেট ইন ম্যানেজারিয়াল কমিউনিকেশন (এসিএমসি) নামের একটি নতুন পেশাগত কোর্স চালু করেছে আইবিএ। বিস্তারিত: ৯৬৬৪৬৯১, ০১৭৮৩৬১৫৭৯৮ www.iba-du.edu
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি ক্যাম্পাসে তথ্য, যোগাযোগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে জাতীয় কনফারেন্সে অংশগ্রহণের জন্য কাগজপত্র দাখিল কার্যক্রম শুরু হবে ১০ সেপ্টেম্বর থেকে। বিস্তারিত ওয়েবসাইটে www.pust.ac.bd
বিজেমে সাংবাদিকতার প্রশিক্ষণ কোর্স
বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) দুই মাসব্যাপী বুনিয়াদি কোর্সের আয়োজন করতে যাচ্ছে। কোর্সটি শুরু হবে ২২ সেপ্টেম্বর। যোগাযোগ: ২৫৭/৮ কাঁটাবন ঢাল, ঢাকা। ০১৭১৫৮২২৭৭৮
এআইইউবিতে অ্যানিমেশনের ওপর সেমিনার
১০ সেপ্টেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) মিলনায়তনে থ্রিডি অ্যানিমেশন ফান্ডামেন্টাল শীর্ষক এক সেমিনার আয়োজন করা হয়েছে।