নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্যাশন শো

১৭ মে ঢাকার একটি হোটেলে হয়ে গেল এক ফ্যাশন শো। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠানে এ ফ্যাশন শোর আয়োজন করা হয়।

ফ্যাশন ডিজাইনার মো. রাকিব খানের নকশা করা পোশাক পরে র্যাম্পে হাঁটেন টুম্পা, ইমি, রুমা, হলি, মইন, আসাদ প্রমুখ মডেল। পাশ্চাত্য ও দেশি—দুই ধারার পোশাকই এতে দেখানো হয়।

নতুন দোকান

ঢাকার ধানমন্ডিতে সীমান্ত স্কয়ারে একযোগে যাত্রা শুরু হলো ফ্যাশন হাউস তাজুশীর এবং চামড়ার তৈরি জুতার দোকান লেদার পার্ক-এর। এবার পোশাক আর স্যান্ডেল দুটিই মিলবে এক ছাদের নিচে।

১৮ মে ফ্যাশন হাউস দুটির উদ্বোধন করেন মডেল ফারিয়া, বেনজির ও কবিতা। লেদার পার্কে ক্রেতারা পাবেন চামড়ার তৈরি চটি জুতা, গ্ল্যাডিয়েটর স্যান্ডেল ও ব্যালেরিনা শু। চামড়ার তৈরি জুতায় পাবেন জ্যামিতিক ও ফুলেল মোটিফের ছাপ।

গরমের টি-শার্ট

ঘরে বসেই কিনতে পারেন পছন্দের টি-শার্ট। কালারব্লুম এনেছে নানা রকম স্লোগান দিয়ে নকশা করা টি-শার্ট। ফেসবুক পেজে পছন্দ করে ফরমায়েশ দিয়েই পৌঁছে দেওয়া হবে গ্রাহকদের কাছে। ফেসবুক পেজ: .িভধপবনড়ড়শ.পড়স/পড়ষড়ত্নষড়ড়সনধহমষধফবংয

প্রবাসে দেশি পোশাক

নানা দেশে প্রবাসী বাঙালিরা এবার পেতে পারেন বাংলাদেশে তৈরি পোশাক। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, বিয়ের পোশাক ইত্যাদি বাংলাদেশ থেকে নানা দেশে প্রবাসীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে রিসেল পয়েন্ট। যেসব ডিজাইনার বা ফ্যাশন উদ্যোক্তা নিজেদের পোশাক বিদেশে পাঠাতে চান, তাঁরাও যোগাযোগ করতে পারেন। ফোন: ০১৯৬৪০১২৯৯৯।

খাবারের আয়োজন

চাপ সামলাও

পরীক্ষার চাপ, অফিসের কাজের চাপ—সব চাপের পর চলে আসতে পারেন ঢাকার বনানীর ১৭/১ নম্বর সড়কের চাপ সামলাও-এ। গরু, মুরগির মাংস বা মাছের তৈরি চাপ পাবেন এখানে। এই রেস্তোরাঁর পরিকল্পক সাইমন ইমরান হায়দার জানান, এখানে পাওয়া যাবে গরু, মুরগি ও রুপচাঁদা মাছের তৈরি চাপ। এটি খোলা থাকে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত ১২টা পর্যন্ত।

শরমা কিং

ঢাকার ধানমন্ডিতে ১৫ নম্বর সড়কে শরমা কিং এনেছে নতুন নানা খাবার। তাদের পুরোনো খাবারের তালিকার সঙ্গে আরও যোগ হয়েছে বার্গার, পিত্জা, ফ্রায়েড রাইস ইত্যাদি। লাচ্ছি, মিল্কশেক, কফি ইত্যাদিও পাবেন।

সৌন্দর্যচর্চার আয়োজন

ফারজানা শাকিল’স

১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে থাকছে বউ সাজের নানা আয়োজন। বিয়ের আগে এবং পরে কনের জন্য বিশেষ সৌন্দর্যচর্চার ব্যবস্থাও আছে। ঢাকার ধানমন্ডি, গুলশান ও উত্তরার শাখায় এসব আয়োজন থাকবে।

ক্লিওপেট্রা

নির্দিষ্ট সময়ে সৌন্দর্যচর্চায়                   ছাড় দিচ্ছে ক্লিওপেট্রা বিউটি  স্যালন। প্রতি রবি থেকে বৃহস্পতিবার  সকাল সাড়ে             নয়টা থেকে বেলা একটা  পর্যন্ত ছাড় চলবে এখানে। ৩০ মে পর্যন্ত এ সুযোগ থাকবে।

বিয়ের ছবি

ব্রাইডাল মোমেন্ট

মে ও জুন মাসজুড়ে ব্রাইডাল মোমেন্ট দিচ্ছে বিয়ের ছবি তোলায় ছাড়। এ ছাড়া মঞ্চসাজ, আলোকসজ্জা ইত্যাদিরও ব্যবস্থা করে দেয় তারা। ফেসবুক পেজ: .িভধপবনড়ড়শ.পড়স/ নত্রফধষসড়সবহঃ

ওয়েডিং বাংলাদেশ

বিয়ের ছবি তোলা ও উত্সবের আয়োজনের নানা প্যাকেজ দিচ্ছে ওয়েডিং বাংলাদেশ। ফেসবুক পেজ: .িভধপবনড়ড়শ.পড়স/ডবফফরহমইধহমষধফবংয

আলোকচিত্র প্রদর্শনী

ঢাকার ধানমন্ডিতে দৃক গ্যালারিতে শুরু হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী বিল্ডার্স ভিউ-ট্রায়ো-ফ্যাশন ফরএভার। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন ও আলোকচিত্রী রফিকুল ইসলামের কাজ নিয়েই আয়োজন করা হয়েছে এ প্রদর্শনীর। শাহরুখ আমিনের তৈরি পোশাক ও আফরোজা পারভীনের সাজে মডেলদের ছবিগুলো তুলেছেন রফিকুল ইসলাম। প্রদর্শনী চলবে ২০ মে বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত, ২১ ও ২২ মে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত।

বাড়িতেই চিকিত্সকের পরামর্শ

এখন ঘরে বসেই পেতে পারেন চিকিত্সকের পরামর্শ। সমস্যা জানিয়ে তাত্ক্ষণিক সমাধানও পাওয়া যাবে। অনলাইনে নির্দিষ্ট টাকা দিয়ে বাড়িতেই পাবেন এমন সুবিধা। এ জন্য দেখুন হেলথপ্রায়োর ২১ আয়োজিত ‘ই-ডক্টর’ সুবিধা। ডায়াবেটিস, কিডনি-সংক্রান্ত, ক্যানসার, ত্বক, মানসিক, স্ত্রীরোগ ও প্রসূতি ইত্যাদি বিষয়ের নানা সমস্যায় পরামর্শ পাবেন এখানে। ওয়েবসাইট: .িযবধষঃযঢ়ত্রড়ত্২১.পড়স

গরমের পোশাক

এই মৌসুমে নতুন নকশার আরামদায়ক পোশাক এনেছে ফ্যাশন হাউসগুলো। দেখে নিন কয়েকটি ফ্যাশন হাউসের গরমের পোশাক সংগ্রহের এক ঝলক।