নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেন্টল পার্ক
জেন্টল পার্ক

কেনাকাটায় ছাড়

এনা লা মোড

৩০ জুন পর্যন্ত কেনাকাটায় ছাড় দিচ্ছে এনা লা মোড। নানা রকম ব্যাগ ও জুতা পাবেন এখানে। ঢাকার বনানীতে ইউএই মৈত্রী কমপ্লেক্স, গুলশানে পিংক সিটি শপিং মল, বসুন্ধরা শপিং কমপ্লেক্স ও চট্টগ্রামের আফমি প্লাজায় তাদের শাখা আছে।

এমপ্রেস

প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ছাড় দিচ্ছে এমপ্রেস। এখানে পাবেন সালোয়ার-কামিজ, জুতা ও ব্যাগ। ঢাকার বনানীতে ব্লক-ডি, সড়ক-১৫, বাড়ি-২২-এ তাদের বিক্রয়কেন্দ্র আছে।

ম্যাকয়
ম্যাকয়

ম্যাকয়

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যাকয় দিচ্ছে ছাড়। জুন মাসজুড়ে তাদের শাখাগুলোতে এ ছাড় চলবে।

বাড়িতে আম কেনা

ঢাকার কারওয়ান বাজারে কামাল অ্যাগ্রো ফার্মের উদ্যোগে শুরু হয়েছে ক্ষতিকর রাসায়নিকমুক্ত আমমেলা। ফরমাশ দিলে দেশের যেকোনো স্থানে আম সরবরাহ করবে প্রতিষ্ঠানটি। ফোন: ০১৯২০৯৯৪২৪৩।

শিক্ষকদের জন্য

জুন মাসজুড়ে নারীশিক্ষকদের জন্য বিশেষ সৌন্দর্যচর্চার ব্যবস্থা করেছে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন। ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে তাদের শাখায় শিক্ষকদের জন্য দেওয়া হচ্ছে ছাড় এবং বিনা মূল্যে ফেসিয়াল।

মেলা

ধানমন্ডি

১৯ থেকে ৩০ জুন ঢাকার ধানমন্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে চলবে মেলা। এতে মীম ফ্যাশন ফেয়ারের স্টলে পাবেন সেলাই ছাড়া নানা রকমের পোশাকের কাপড়। দাম পড়বে ৮০০ থেকে তিন হাজার ৫০০ টাকা।

গুলশান

টি অ্যান্ড এস ইভেন্টসের আয়োজনে ঢাকার গুলশান ১ নম্বরে হোটেল ওয়াশিংটনে শুরু হচ্ছে মেলা। ২১ থেকে ২৩ জুন প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। অনলাইন পোশাকের দোকানগুলো এতে অংশ নেবে। স্টল বুকিং চলছে। ফোন: ০১৭৫৫৬১৭৭৮৪।

সাকিবের সঙ্গে আড্ডা

ফ্যাশন হাউস লা-রিভ থেকে পোশাক কিনে পেতে পারেন ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ। এ জন্য লা-রিভের যেকোনো শাখা থেকে পণ্য কিনে নির্ধারিত কুপন পূরণ করে জমা দিতে হবে। ৩০ জুন পর্যন্ত এ সুযোগ থাকবে।

বয়সের ছাপ দূর করতে

লেজার মেডিকেল সেন্টারের গুলশান শাখায় শুরু হলো এজলেস ট্রিটমেন্ট। ২১ মে ঢাকার গুলশান কার্যালয়ে নতুন এই চিকিৎসাপদ্ধতির বিষয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জাহানারা ফেরদৌস খান বলেন, ‘বয়সের সঙ্গে সঙ্গে আমাদের নানা ধরনের পরিবর্তন ঘটে। তবে ত্বকে ও চোখে তা সহজে বোঝা যায়। তা ছাড়া ওজন বেড়ে যাওয়া, ঘুমের সমস্যা, হরমোনের সমন্বয়হীনতা ইত্যাদি দূর করে এই পদ্ধতি।’ চিকিৎসা নিতে যোগাযোগ করতে পারেন ১২১/সি, গুলশান অ্যাভিনিউ, চতুর্থ তলা, গুলশান-২, ঢাকা—এই ঠিকানায়।

নতুন শাখা

ঢাকার বসুন্ধরা সিটির লেভেল-৩-এ নতুন শাখা খুলল জেন্টল পার্ক। ছেলেদের পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, প্যান্ট পাবেন এখানে।

বাজারে নতুন

সিঙ্গার পণ্য সম্ভারে যোগ হলো সিঙ্গার হোমস্ সোফা। চারটি নকশার সোফা সেটগুলোতে রয়েছে একটি দুই আসনের ও দুইটি এক আসনের সোফা। এই আসনগুলো ১২ মাসের সহজ কিস্তিতে কেনা যাবে।

ফ্যাশন মেকার
ফ্যাশন মেকার

জমকালো পোশাক

ফ্যাশন মেকার এনেছে বিভিন্ন উপলক্ষে পরার উপযোগী জমকালো পোশাক। নেট কাপড়ে এমব্রয়ডারির মাধ্যমে নকশা করা হয়েছে পোশাকে। ঢাকার গাউছিয়ায় চিশতিয়া মার্কেটে তাদের শাখা আছে।

পুরস্কার বিতরণ

‘পেইন্ট করে প্যারিস যান’ শিরোনামের আয়োজনের পুরস্কার বিতরণ করল বার্জার। এতে বিজয়ী হয়ে সঙ্গীসহ প্যারিস যাওয়ার সুযোগ পাচ্ছেন মো. ইলিয়াস। এ ছাড়া হংকং ও মালয়েশিয়া যাওয়ার বিমান টিকিট, ক্যামেরা ইত্যাদি জিতে নেন অন্য বিজয়ীরা।

নতুন দোকান

ঢাকার গুলশান ১ নম্বরে সড়ক ৭-এর কোহিনুর টাওয়ারে চালু হচ্ছে নতুন দোকান স্টাইলো শোকেস। এখানে পাবেন শাড়ি, সালোয়ার-কামিজ, মেয়েদের পশ্চিমা পোশাক, প্রসাধনী, গয়না ইত্যাদি। ২১ জুন এর উদ্বোধন হবে।

অভিভাবকদের জন্য প্রশিক্ষণ

২৯ জুন ঢাকার কারওয়ান বাজারে অভিভাবকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেছে প্রথম আলো-জবস। শিশু পালন, তাদের পড়াশোনা ও জীবন সম্পর্কে দিকনির্দেশনা দেওয়ার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে এতে। ফোন: ০১৬৭৮৬৬০৮২০। ওয়েবসাইট: www.prothom-alojobs.com/training

পিকার্ডের ব্যাগ
পিকার্ডের ব্যাগ

পিকার্ডের ব্যাগ মিলবে ঢাকায়

বিশ্বখ্যাত জার্মান ব্র্যান্ড পিকার্ডের নানা পণ্য মিলবে এখন বাংলাদেশে। ১৪ জুন ঢাকার গুলশান ২-এ ১১৩ নম্বর সড়কে ইয়াসমিন টাওয়ারে উদ্বোধন করা হয় পিকার্ডের বাংলাদেশ বিক্রয়কেন্দ্র। উদ্বোধন করেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম। পিকার্ডের নানা ধরনের পণ্যের মধ্যে রয়েছে মেয়েদের ব্যাগ, ছেলেদের ব্যাগ, মানিব্যাগ, ল্যাপটপ কম্পিউটার বা আইপ্যাডের ব্যাগ ইত্যাদি।

সৌন্দর্যচর্চা

আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড এনেছে নতুন সৌন্দর্যচর্চার আয়োজন ফেয়ারি স্পা। রোদে পোড়া ভাব, ত্বকের কালো দাগ, ক্লান্তি ইত্যাদির ছাপ দূর করে ত্বকে উজ্জ্বলতা আনতে পারে এটি। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।

অন্দরসাজ

পরিবেশবান্ধব অন্দরসাজের আয়োজন করেছে ফারজানা’স ব্লিস। বাসা, অফিস, হোটেল, রেস্তোরাঁ, সৌন্দর্যচর্চা কেন্দ্র ইত্যাদি প্রতিষ্ঠানের অন্দরসাজ করে দিতে পারে তারা। ফোন: ০১৯১১৬৬১৩০৭।

শিশুদের জন্য

লিটল ওয়ান্ডারস প্রি-স্কুলের আয়োজনে শিশুরা ঘুরে এল ফরচুনা ফার্ম। ২৫ মে দিনব্যাপী তারা ঘুরে দেখে গরুর খামার, আমবাগান।

নানা নকশার কার্ড

যেকোনো অনুষ্ঠান, বিয়ে, জন্মদিন, বার্ষিকীর জন্য নানা নকশার কার্ড এনেছে ইনসপায়ারিংক। এ ছাড়া উপহার বাক্স, ব্যানার ইত্যাদিরও নকশা করে দিতে পারে তারা। ফোন: ০১৯৭২০০০০১৯।

গরমের টিশার্ট

এই গরমে পাতলা কাপড়ে আরামদায়ক টিশার্ট এনেছে ইজি। উজ্জ্বল রঙ ও চেক, স্ট্রাইপ ইত্যাদি নকশায় তৈরি হয়েছে এগুলো। ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখা আছে।

নতুন রেস্তোরাঁ

ঢাকার উত্তরায় বসেই পাবেন বিরিয়ানির স্বাদ। উত্তরার ৪ নম্বর সেক্টরের সড়ক-১৩, বাড়ি-৯-এ কয়েক মাস আগে চালু হয়েছে শেফ দি সিটি রেস্টুরেন্ট।

এখানে কাচ্চি বিরিয়ানি ছাড়াও রেজালা, মোরগ পোলাও, সাদা পোলাও, তন্দুরি চিকেন, মুরগির রোস্ট, জর্দা, ফিরনি, বোরহানি পাবেন। আরও পাবেন থাই, চীনা, ভারতীয় নানা পদের খাবার। এখানে সামুদ্রিক খাবার, বারবিকিউ করা খাবারও আছে। খোলা আকাশের নিচে ছাদে বসে খেতে পারবেন, দেখতে পারবেন চোখের সামনেই বারবিকিউ করা হচ্ছে মজাদার খাবার।

বারবিকিউয়ে খরচ পড়বে জনপ্রতি ৪৫০ থেকে ৯০০ টাকা। সামুদ্রিক খাবারে ৩৫০ থেকে এক হাজার ২০০ টাকা, থাই খাবারে খরচ পড়বে ৫০০ থেকে এক হাজার ২০০ টাকা।

বিবি রাসেল
বিবি রাসেল

প্যারিসে বাংলাদেশের পোশাক

বাংলাদেশের পোশাক নিয়ে প্যারিস যাচ্ছেন ফ্যাশন ডিজাইনার ও ইউনেস্কোর শুভেচ্ছাদূত বিবি রাসেল। ২৬ জুন ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর প্রধান কার্যালয়ে তাঁর পোশাক নিয়ে হবে এক ফ্যাশন শো ও প্রদর্শনী।

ইউনেসকোর শুভেচ্ছাদূতদের বার্ষিক বৈঠকে এ আয়োজন থাকছে। নিজের নকশা করা দেশি পোশাকগুলোই নিয়ে যাচ্ছেন, সেখানকার মডেলরা পরবেন তাঁর এসব পোশাক। পাট, খাদি ও রিসাইকেল করা কাপড়ে তৈরি করা পাশ্চাত্যের নানা পোশাক আছে তাঁর এ সংগ্রহে।