নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরোয়ার্ড
ফরোয়ার্ড

জামদানি শাড়ি
ঢাকার ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে ফরোয়ার্ড এনেছে নানা নকশার জামদানি শাড়ি। পাইকারি দামে খুচরা শাড়ি কেনা যাবে এখান থেকে। এ ছাড়া অন্যান্য শাড়িও পাবেন।

খাবার উৎসব
ওয়েস্টিন
এক জায়গাতে বসেই খেতে পারবেন ভারতের উত্তর ও দক্ষিণাঅঞ্চলের জনপ্রিয় সব খাবার। ওয়েস্টিন ঢাকার সিলভার রুমে চলছে খাবারের এ উৎসব। ১৮ সেপ্টেম্বর এর উদ্বোধন করেন ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চক্রবর্তী ও বাংলাদেশে জেট এয়ারওয়েজের কান্ট্রি হেড ভিনেয় ভার্মা। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এটি।

ওহ ক্যালকাটা
ঢাকার বনানীর ১১ নম্বর সড়কে ওহ ক্যালকাটা রেস্তোরাঁয় শুরু হয়েছে ইলিশ উৎসব। তিন মাসব্যাপী চলবে এটি। ইলিশের ঝোল, সর্ষে ইলিশ তো আছেই; আরও পাবেন আমের আচার দিয়ে ভাপা ইলিশ, পনির ও হরীতকী দিয়ে ইলিশ, ভিনিগার বা আচার দিয়ে ভাপা ইলিশ ইত্যাদি বৈচিত্র্যময় খাবার।

মেলা
সার্ক মেলা
২২ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় প্লাজার দ্বিতীয় তলায় শুরু হয়েছে সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও মেলা। এখানে পাবেন বাঁশ, কাঠ, মাটি, পাট, সুতা, ঘাসের তৈরি নানা হস্তশিল্প। আরও আছে শাড়ি, সালোয়ার-কামিজ, লুঙ্গি, বিছানার চাদর, ধাতুর গয়না, মৃৎশিল্প ও কাঠের তৈজসপত্র। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে। মেলা শেষ হবে ২৭ সেপ্টেম্বর।

টি অ্যান্ড এস
ঢাকার দৃক গ্যালারিতে টিঅ্যান্ডএস ইভেন্টসের আয়োজনে চলছে মেলা। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এখানে পাবেন নানা রকম পোশাক, অনুষঙ্গ ও প্রসাধনী। এ ছাড়া তাদের আয়োজনে ২৬ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে চলবে আরেকটি মেলা। স্টল বুকিং চলছে।
ফোন: ০১৭৫৫-৬১৪৪৮৪

খাবারের ছবি তোলার প্রতিযোগিতা
খাবারের ছবি তোলার প্রতিযোগিতা

খাবারের ছবি তোলার প্রতিযোগিতা
ঢাকার ওয়াইজ ঘাটের রেস্তোরাঁ নানা খাবারের ছবি তোলার প্রতিযোগিতার আয়োজন করেছে। এ প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী খাবারের ছবি তুলতে হবে। খাবারটি হতে পারে ঘরে তৈরি বা কোনো রেস্তোরাঁর। সর্বোচ্চ ২০০ শব্দে শিরোনাম এবং সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করে পাঠাতে হবে নানার ফেসবুক পেজে (www.facebook.com/nana.dhaka)। ছবির আকার অবশ্যই ৫০০ কিলোবাইটের কম হতে হবে। মেসেজের শুরুতে লিখতে হবে ‘নানা ফুডোগ্রাফি কনটেস্ট’। ছবি পাঠাতে হবে আগামী ১৫ নভেম্বর রাত ১২টার মধ্যে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তিনটি ভিন্ন পর্যায়ে। প্রতিযোগিতায় পুরস্কার হিসেবে থাকছে ক্যাননের ক্যামেরা, লেন্স, ট্রাইপড ইত্যাদি। প্রতিযোগিতাটির ব্যবস্থাপনায় আছে অ্যানেক্স পিআর।

বিয়ের আয়োজন
বিয়ের নানা আয়োজনে ব্রাইডাল মোমেন্ট দিচ্ছে কিস্তিতে টাকা পরিশোধ করার সুবিধা। তাদের তত্ত্বাবধানে বিয়ের আয়োজন করালে ২৪ মাসে টাকা পরিশোধ করা যাবে বিনা সুদে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও আইএফআইসি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এ সুযোগ পাবেন।
ফেসবুক পেজ: www.facebook.com/bridalmoment

লুক আয়োজিত অনুষ্ঠানে রান্নাবিদ নাহিদ ওসমান
লুক আয়োজিত অনুষ্ঠানে রান্নাবিদ নাহিদ ওসমান

উৎসবে কেমন রান্না
নকশা প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর মাসিক পত্রিকা লুক আয়োজন করেছিল খাবার নিয়ে এক মুক্ত আলোচনার। ঢাকার ধানমন্ডির বেঙ্গল আর্ট গ্যালারি ক্যাফেতে আয়োজিত এ আলোচনায় অংশ নেন দেশের রান্নাবিদ, পুষ্টিবিদ, ডায়েটিশিয়ান, রান্নাবিষয়ক লেখক, সমালোচকসহ অনেকে। আলোচনার বিষয় ‘উৎসবে রান্না এবং রুচির পরিবর্তন’ বলা থাকলেও অনেকে জানান নিজেদের রান্নার অভিজ্ঞতা।
লুক-এর সম্পাদক ফারাহ জাবিন শাম্মীর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু করেন নির্বাহী সম্পাদক অমিতাভ দেউরী।