নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালার প্লাস
কালার প্লাস

বিয়ের ছবি ও হানিমুন

ওয়েডিং কালার প্লাস দিচ্ছে বিয়ের ছবি তোলার সঙ্গে বর ও কনের হানিমুন প্যাকেজ। বিয়ের চারটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং একসঙ্গে দিলে কক্সবাজার ইনানী বিচে পেবল স্টোন সি রিসোর্টে এক দিন এক রাত ডিলাক্স রুমে থাকার সুযোগ পাওয়া যাবে বিনা মূল্যে। বিয়ের ভিডিওতেও একই সুবিধা পাওয়া যাবে।

ফেসবুক: www.facebook.com/weddingColorplus

নতুন শাখা

ঢাকার বনশ্রী রামপুরার বি ব্লকে উদ্বোধন করা হলো গীতিস বিউটি পারলার ও ট্রেনিং সেন্টারের নতুন শাখার। এ উপলক্ষে প্রতিটি সেবার সঙ্গে পাওয়া যাবে বিশেষ উপহার।

রঙের জন্মদিনে এসেছিলেন তারকারা
রঙের জন্মদিনে এসেছিলেন তারকারা

জন্মদিনে রঙিন রঙ

২০ ডিসেম্বর ফ্যাশন হাউস রঙ পা রাখল ২০ বছরে। এ উপলক্ষে ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশী দশে ‘রঙ’ সেজেছিল নানা রঙে। দেশী দশের চারপাশ সাজানো ছিল রঙিন সব বেলুনে। জন্মদিনে এসেছিলেন অনেকেই। সবাই মিলে কেক কাটেন। উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী আবুল হায়াত, নাতাশা হায়াত, বিজরী বরকতউল্লাহ, নাদিয়া, জিনাত, তারিন, মীম, শায়না আমিন, ফারিয়াসহ আরও অনেকে। মডেলদের মধ্যে উপস্থিত ছিলেন সাদী, সোমা, উর্বরা, ফারিয়া, বিপাশা, ইমরান, নওশীন, ফারহানসহ কোরিওগ্রাফার, ফ্যাশন উদ্যোক্তা, রূপচর্চা বিশেষজ্ঞ, আলোকচিত্রী ও ডিজাইনাররা।

ছেলেদের শীতপোশাক
বড়দিন ও থার্টিফার্স্ট সামনে রেখে ফরমাল আর ক্যাজুয়াল শীত অনুষঙ্গ এনেছে মেনজ ক্লাব। এ ছাড়া থাকছে প্যান্ট, ফরমাল শার্টসহ নানা ফ্যাশন অনুষঙ্গ।

ছবি আঁকার কর্মশালা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ছয় থেকে ১৮ বছর বয়সীদের জন্য ছবি আঁকার কর্মশালা। তিন মাস মেয়াদি এ আয়োজনে ক্লাস নেওয়া হবে প্রতি শুক্রবার সকাল ১০টায়। ভর্তি করা হবে ২৭ ডিসেম্বর ও ৩ জানুয়ারি ঢাকার ধানমন্ডিতে সাউথ ব্রিজ স্কুলে।
যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩

আকাঙ্ক্ষা’স
আকাঙ্ক্ষা’স

বিশেষ ছাড়
আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়াল্ড
শীতে চুল পড়ার সমস্যায় আকাঙ্ক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড নিয়ে এসেছে বিশেষ এ্যারোমা থেরাপি ট্রিটমেন্ট। চলতি মাসে এই সেবার জন্য নাম লেখালেই পাবেন হেয়ার ট্রিটমেন্টের সঙ্গে পাঁচটি ওজন ট্রিটমেন্ট বিনা মূল্যে করার সুযোগ। পরপর তিনটি ট্রিটমেন্টের বুকিং একত্রে দিলে অক্সি ব্রাইট, ফেসিয়াল ও বডি স্পা করাতে পারবেন ৫০ শতাংশ ছাড়ে।
গৃহসুখন
গৃহসুখন দিচ্ছে হস্তশিল্প কোর্সে ৫০ শতাংশ ছাড়। এ ছাড়া এখানে আছে পূর্ণমেয়াদি বিউটিফিকেশন কোর্স ও বিভিন্ন ধরনের রান্নার কোর্স। যোগাযোগ: ০১১৯৯০৭৫৫৬৯
শিলাজ মেকওভার
শিলাজ মেকওভার দিচ্ছে বিশেষ ছাড়। বিভিন্ন ধরনের ফেসিয়ালে ১৫ থেকে ২০ শতাংশ ছাড় ও চুল রং করলে ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

নতুন ক্যাফে
ঢাকার ধানমন্ডির ৮ নম্বর সড়কে চালু হয়েছে ক্যাফে পপ-ইন। এখানে বার্গার, স্যান্ডউইচ ও নুডলসের পাশাপাশি ফ্রায়েড রাইস, চিকেন ফ্রাই, থাই ও কর্ন স্যুপ পাওয়া যাবে। দুপুরের খাবারও আছে এখানে। এ ছাড়া চা, কফি, ফলের রস পাওয়া যায় ক্যাফেটিতে।

বিয়ের ছবি
ওটু স্ন্যাপস
বিয়ের ছবি ও মঞ্চসাজে ছাড় দিচ্ছে ওটু স্ন্যাপস। ফেসবুক পেজ: www.facebook.com/o2snaps
লা ক্রিয়েশন
বিয়ের ছবি, ভিডিও, মঞ্চসাজ ইত্যাদি প্যাকেজ দিচ্ছে লা ক্রিয়েশন। ওয়েবসাইট: www.lacreationbd.com