নোটিশ বোর্ড
প্রশিক্ষণ
আলোকচিত্র
১৫ ফেব্রুয়ারি আলোকচিত্র সংগঠন ‘ফটোফি’ আয়োজন করেছে এক দিনের ছবি তোলার প্রশিক্ষণ। নিবন্ধন করা যাবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ফোন: ০১৬৭৬৪১২৬৭৪।
অন্দরসাজ
নারীদের জন্য স্বল্প মেয়াদে পোশাক তৈরি ও অন্দরসাজের প্রশিক্ষণ দিচ্ছে রেডিয়েন্ট। এ ছাড়া ইকেবানা, বনসাই তৈরি শেখানোর কোর্সও চলছে।
ফোন: ০১৭১১১৪০০০০
সৌন্দর্যচর্চা
চুল রিবন্ড করানোতে ছাড় দিচ্ছে অপরূপা বিউটি পার্লার। এ ছাড়া চুলের যত্ন, স্পা ইত্যাদি করানো যাবে। ঢাকার কলাবাগানে তাদের শাখা আছে।
বর্ষপূর্তি
৪০তম বর্ষপূর্তি পালন করছে ফ্যাশন হাউস ফরোয়ার্ড। এ উপলক্ষে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে শাড়ি কেনায় ছাড় দিচ্ছে তারা। নানা রকম জামদানি ও তাঁতের শাড়ি পাবেন এখানে। এ ছাড়া এখান থেকে শাড়ি কিনলে বিনা মূল্যে কাটা পলিশও করিয়ে নিতে পারবেন। ঢাকার এলিফ্যান্ট রোডের ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।
নতুন পোশাক
নানা রকম কুর্তা, সালোয়ার কামিজ ও শাড়ি এনেছে সামারা কালেকশন। ফেসবুকে তাদের সংগ্রহ দেখে কিনতে পারবেন। ফেসবুক পেজ: www.fb.com/mysamara
নতুন শাখা
ঢাকার মোহম্মদপুরের তাজমহল রোডে চালু হলো ইনফিনিটির নতুন শাখা। ২৪ জানুয়ারি এর উদ্বোধন করেন মডেল নোবেল। এখানে আছে ছেলেদের পাঞ্জাবি, শেরওয়ানি, শার্ট, শিশুদের পোশাক ও নানা রকম প্রসাধনী।