নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবার উৎসব
খাওয়াদাওয়া ও নানা আনন্দ আয়োজন নিয়ে শুরু হচ্ছে খাবার উৎসব। ফেব্রুয়ারিতে ঢাকার বিজয় সরণির বঙ্গবন্ধু নভোথিয়েটারের পাশে বাংলাদেশ সামরিক জাদুঘর মাঠে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ ফুড ফেস্ট’-এর আয়োজন করেছে ‘ভিভিড বাংলাদেশ’। ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি—তিন দিন ধরে চলবে এই উৎসব। এখন স্টল নিবন্ধন চলছে। বিস্তারিত দেখুন তাদের ফেসবুক পেজে: fb.com/vivid.organization

জারিফ ফ্যাশন
জারিফ ফ্যাশন

নতুন পোশাক
উৎসবে পরার উপযোগী নতুন নকশার পোশাক এনেছে জারিফ ফ্যাশন। গাঢ় ও উজ্জ্বল নানা রঙে শাড়ি ও সালোয়ার-কামিজ এনেছে তারা। চুমকি, পুঁতি, এমব্রয়ডারি ইত্যাদি নানা মাধ্যমে নকশা করা হয়েছে। অনলাইনে দেশের বাইরে থেকেও কেনা যাবে তাদের পোশাক। ওয়েবসাইট: bd.zariffashion.com

ভালোবাসার আয়োজন

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বিশেষ আয়োজনের উদ্যোগ নিয়েছে ই-কমার্স সাইট এখনই ডট কম (www.akhoni.com)। ‘লাভ ইন দ্য এয়ার উইথ এখনই ডট কম’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করেছে এই ই-কমার্স প্রতিষ্ঠান। এখনই ডট কম থেকে ৫০০ টাকা বা তার বেশি মূল্যমানের উপহার নিজের ভালোবাসার মানুষকে কিনে পাঠানোর মাধ্যমে এতে অংশ নিতে হবে। এর সঙ্গে পাঠাতে হবে প্রিয় মানুষটির জন্য একটি ভালোবাসার বার্তা। এতে সেরা নির্বাচিত হলে পাবেন সঙ্গীকে নিয়ে ভালোবাসা দিবসে হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ।
৮ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে এসব জানান এখনই ডট কমের পরিচালক কামরুন আহমেদ। এদিন উপস্থিত ছিলেন এখনই ডট কমের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান ও মাস্টারকার্ড বাংলাদেশের ব্যবস্থাপক সৈয়দ কামাল।

আইসক্রিম উৎসব

৫ ফেব্রুয়ারি ঢাকার গুলশানের ইমানুয়েল ব্যাংকোয়েট হলে ইগলু আইসক্রিম ও রেডিও টুডে আয়োজন করতে যাচ্ছে আইসক্রিম উৎসব। ‘ইগলু রেডিও টুডে প্রেজেনটস আইসক্রিম্যানিয়া ২০১৪’ শিরোনামের এই উৎসবে ঢাকা ও চট্টগ্রাম থেকে ৫০০ জন ক্রেতা অংশ নিতে পারবেন। এতে অংশ নেওয়ার নিয়ম দেখুন ইগলু (fb.com/aml.igloo) ও রেডিও টুডের (fb.com/radiotodayfm89.6) ফেসবুক পেজে।

প্রশিক্ষণ

আলোকচিত্র
১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি আলোকচিত্রশিল্পী ও শিক্ষক চঞ্চল মাহমুদের তত্ত্বাবধানে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মডেল ফটোগ্রাফি প্রশিক্ষণ। ভর্তির জন্য যোগাযোগ: ০১৭১১৫২২১২৬
মেকআপ
জেরিনা আসগারের তত্ত্বাবধানে দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ঝটপট মেকআপ কোর্স। পাশপাশি শেখানো হবে বিভিন্ন ধরনের খোঁপা বাঁধা। সাত দিনের এই কোর্সের জন্য যোগাযোগ করুন: ০১৯১৩৩৯০৭৬১

ছাড়
ঢাকার বনশ্রীতে গিতিস বিউটি পারলার দিচ্ছে বিশেষ ছাড়। সব সৌন্দর্যচর্চা ও রূপচর্চার ওপর থাকছে ২০ শতাংশ ছাড়।