নোটিশ বোর্ড

বিয়ের ছবি
বিয়ের ছবি তোলায় ছাড় দিচ্ছে ওয়েডিং কালার প্লাস। একসঙ্গে চারটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে বিনা মূল্যে একটি অনুষ্ঠানের ছবি তুলে দেবে তারা। ফেসবুক পেজ : www.fb.com/ weddingcolorplus
নতুন পণ্য
হিট
পোকামাকড় দমনে নতুন স্প্রে এনেছে গোদরেজ। হিট নামের এই স্প্রে মশা, মাছি, তেলাপোকা ও পিঁপড়া দূর করতে সাহায্য করবে। দুটি আকারের বোতলে পাবেন এটি।
শিবানি’জ
ত্বক ও চুলের যত্নে নতুন পণ্য এনেছে শিবানি’জ। চুল পড়া, মাথার তালু ঘেমে যাওয়া, ব্রণ, ত্বকের নানা দাগ ইত্যাদির সমাধান করবে এসব পণ্য। পাওয়া যাচ্ছে দেশজুড়ে প্রসাধনীর দোকনগুলোতে।

নতুন পোশাক
এবি ফ্যাশন
গরমে নতুন নকশার পোশাক এনেছে এবি ফ্যাশন। সুতি কাপড়ে উজ্জ্বল রঙের ব্যবহারে তৈরি হয়েছে সালোয়ার-কামিজ, কুর্তা, শাড়ি ইত্যাদি। ঢাকার মিরপুরে গোল্ডেন গেট শপিং মলে তাদের শাখা আছে।
ইজি
গরমে ছেলেদের জন্য হালকা নকশার টি-শার্ট ও শার্ট এনেছে ইজি। ঢাকার এলিফ্যান্ট রোড, আজিজ সুপার মার্কেট ও মিরপুরে তাদের শাখা আছে।

ক্যাটস আই
পাতলা কাপড়ে কাট ও প্যাটার্নের বৈচিত্র্যে নতুন নকশার পোশাক এনেছে ক্যাটস আই। সুতি, জর্জেট ও লিনেন কাপড়ে তৈরি হয়েছে পোশাক। টপ ও প্যান্টের নকশায় ব্যবহার করা হয়েছে নানা জ্যামিতিক নকশা।
ইস্টওয়ে
লাল-সবুজ রঙের প্রাধান্যে ছেলেদের পোশাক এনেছে ইস্টওয়ে। পোশাকের পাশাপাশি স্যান্ডেল ও জুতাও পাওয়া যাবে। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, উত্তরার সুবাস্তু আর্কেড ও নিউ এলিফ্যান্ট রোডে তাদের শাখা আছে।
নতুন খাবার
ঢাকার এলিফ্যান্ট রোডে ক্যামেলিয়া রেস্টুরেন্ট নিয়ে এসেছে গরুর মাংস, মুরগি ও মাটনের তৈরি হাঁড়ি বিরিয়ানি। এ ছাড়া এখানে দেশীয়, চীনাসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে।
বিশেষ মূল্যছাড়
ঢাকা ইসলামপুর চায়না মার্কেটে পাইকারি কাপড় বিক্রয় প্রতিষ্ঠান এ. হাকিম ট্রেডার্স স্বাধীনতার মাসে দিচ্ছে বিশেষ মূল্যছাড়। এই বিশেষ সুবিধাটি মার্চ মাসজুড়ে পাবে মুক্তিযোদ্ধাদের পরিবার।
সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ
ঢাকার কলাবাগানে অপরূপা বিউটি পারলার দিচ্ছে সৌন্দর্যচর্চা প্রশিক্ষণে ছাড়। এ ছাড়া চুল রিবন্ডিংয়েও বিশেষ সুবিধা পাবেন। ফোন: ০১৮২৫৩১৬১৬২।
মেলা
ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে চলছে পোশাক ও সৌন্দর্যচর্চার পণ্য নিয়ে মেলা। ২০ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এ মেলা।