নোটিশ বোর্ড
নতুন শাখা
ড্রিমস
১৫ এপ্রিল ঢাকার ধানমন্ডির ১১/১, সাতমসজিদ রোডে চালু হলো রাজিয়া ড্রিমস হেয়ার অ্যান্ড বিউটি কর্নারের নতুন শাখা। এর উদ্বোধনী দিনে এসেছিলেন সংগীতশিল্পী রুনা লায়লা। ত্বক ও চুলের যত্ন, মেকআপ, চুল কাটা, স্পা ইত্যাদি নানা সুবিধা আছে এখানে। ফিটনেস সেন্টারও আছে।
রিলিউস
ঢাকার যমুনা ফিউচার পার্কে চালু হলো রিলিউসের নতুন শাখা। এখানে পাবেন ছেলে ও মেয়েদের পোশাক, নানা ফ্যাশন অনুষঙ্গ ও ঘর সাজানোর পণ্য।
রান্নাবিদদের সংগঠন
উইমেন কালিনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নামে ৭ এপ্রিল থেকে যাত্রা শুরু করেছে রান্নাবিদদের নিয়ে একটি সংগঠন। এর সভাপতি নাজমা হুদা বলেন, ‘বাঙালির রান্নাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমরা।’
অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদে আরও আছেন জ্যেষ্ঠ সহসভাপতি আলপনা হাবীব, সহসভাপতি সিতারা ফিরদৌস, সাধারণ সম্পাদক লবী রহমান, সহসাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক নাফিজ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক নাফিজা হাসিন, প্রচার সম্পাদক কল্পনা রহমান, সহ-প্রচার সম্পাদক শাহিনূর আহমেদ, অর্থ সম্পাদক শাহিদা আক্তার, দপ্তর সম্পাদক নাজমা চৌধূরী।
অনুষ্ঠানে জানানো হয়, রান্না ভালোবাসেন এমন যেকোনো নারী এর সদস্য হওয়ার জন্য আবেদন করতে পারেন। যোগাযোগের ঠিকানা: বাড়ি-৩০/এ, সড়ক-৪
সেক্টর-৩, উত্তরা, ঢাকা।
প্রশিক্ষণ
৯ মে থেকে ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির (ডিইউপিএস) আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। নিবন্ধন চলছে এখন। সময় প্রতিদিন বেলা দুইটা থেকে বিকেল ছয়টা।
ফোন: ০১১৯৭২৬০৫৫২-৪।