নোটিশবোর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্র্যান্ড উইটজ ২০১৩
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ কমিউনিকেশন ক্লাব আয়োজিত মাসব্যাপী বিশ্ববিদ্যালয়-পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘ব্র্যান্ড উইটজ’ ৬ জুন থেকে শুরু হচ্ছে।
গত ২৭ মে উদ্বোধনের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চলছে প্রতিযোগিতার ‘রোড শো’। এই টুর্নামেন্টের এবারের পঞ্চম আসরের স্পনসর হিসেবে আছে বোম্বে সুইটস, সহযোগী হিসেবে প্রথম আলো, ক্যারিয়ার পার্টনার হিসেবে প্রথম আলো জবস, মিডিয়া পার্টনার হিসেবে এটিএন বাংলা এবং রেডিও পার্টনার হিসেবে আছে রেডিও ফুর্তি। এবারের ‘ব্র্যান্ড উইটজ’-এর বিজয়ী দলের জন্য থাকছে নগদ এক লাখ টাকা পুরস্কার, প্রথম ও দ্বিতীয় রানার্সআপ দল পাবে যথাক্রমে নগদ ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। বিস্তারিত: fb.com/Brandwitz অথবা ই-মেইল করুন [email protected]
—তানজিলাইউসুফজাই