নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার স্বপ্ন মুক্ত আকাশের উড়ন্ত পাখির মতো। খুব ছোটবেলায় ‘আমার জীবনের লক্ষ্য’ রচনায় লিখেছিলাম, বড় হয়ে ডাক্তার হব। কখনো মনে হয়েছে প্রকৌশলী হব, কখনোবা শিক্ষক। কিন্তু ২০০৬ সালে ড. মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কারপ্রাপ্তির পর আমার চিন্তাধারা বদলে গেছে। তখন থেকে আমি নোবেল পুরস্কার পাওয়ার স্বপ্ন দেখি।
২০০৬ সালে নোবেল পুরস্কার গ্রহণের সময় টিভি স্ক্রিনে ড. মুহাম্মদ ইউনূসকে দেখে আমার চিন্তা বদলে গেছে। আমার মনে হয়, আমরাও পারি। বাংলাদেশের মানুষ কেন বিশ্বমানের কাজ করতে পারবে না? তাই জীবনে এমন কিছু করতে চাই, যাতে সারা বিশ্বের মানুষ আমাকে এক নামে চিনবে। রবীন্দ্রনাথ ঠাকুর ও মুহাম্মদ ইউনূসের পর আমি বাঙালির জন্য আরেকটি নোবেল পুরস্কার জয় করে আনতে চাই। সারা বিশ্বের মানুষের সামনে বাংলাদেশের পতাকা তুলে ধরতে চাই।