নোবেল পুরস্কারের মনোনয়ন তালিকায় ম্যানিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন উইকিলিকসের কাছে তথ্যদাতা হিসেবে অভিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য ব্র্যাডলি ম্যানিং। এ তালিকায় আরও রয়েছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের নাম। ডেইলি মেইল এক খবরে এ তথ্য দিয়েছে। এবারে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নরওয়ের নোবেল কমিটির কাছে ১৯১ ব্যক্তি ও ৪৩ প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে। এ তালিকায় রয়েছেন ব্র্যাডলি ম্যানিং ও বিল গেটস। উল্লেখ্য, গত বছর এ তালিকায় প্রতিষ্ঠান হিসেবে উইকিলিকসও স্থান পেয়েছিল। ২০১০ সালে ব্র্যাডলি ম্যানিং গোপন তথ্য ফাঁস করে দেওয়া সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসকে তথ্য দেন। বর্তমানে তাঁর বিরুদ্ধে ২২টি ভিন্ন ভিন্ন অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র।চলতি বছরের অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১০ সালে মার্কিন কুটনীতিকদের তথ্য ফাঁস করে আলোড়ন সৃষ্টির পর ২৭ ফেব্রুয়ারি আবারও মার্কিন গোয়েন্দা সংস্থার গোপন ই-মেইল বার্তা প্রকাশ শুরু করেছে।