নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে মুক্ত সফটওয়্যারের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে মুক্ত সফটওয়্যার লিনাক্সের ওপর একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও যোগাযোগ প্রযুক্তি (সিএসটিই) বিভাগের সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ কর্মশালায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ওপেন সোর্স নেটওয়ার্কের উপদেষ্টা রাশেদ মোস্তফা ও সিএসটিই বিভাগের প্রভাষক সুমন কুমার দেবনাথ। কর্মশালায় মুক্ত সফটওয়্যারের বিভিন্ন বিষয়, উইকিপিডিয়া, মুক্ত অপারেটিং সিস্টেমসহ লিনাক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন মুশফিক-ই-মাহবুব ও মো. খালেদ হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নোবিপ্রবি ওপেন সোর্স নেটওয়ার্কের সদস্যরা। —নুরুন্নবী চৌধুরী