নোয়াখালীতে অনলাইন দৈনিকের যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর নোয়াখালী অঞ্চলের তথ্যনির্ভর অনলাইন দৈনিক আমার সংবাদ ডটকম-এর যাত্রা শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে অনলাইন দৈনিকটির প্রকাশনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ একরামুল করীম চৌধুরী। এ উপলক্ষে নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমির মিলনায়তনে এক প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়।নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি আলমগীর ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাবউদ্দিন, টেলিভিশন রিপোটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম জোবায়েরসহ অনেকে। অনলাইনের সম্পাদক জামাল হোসেন জানান, এখন থেকে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে www.amarsangbad.com ঠিকানায় গেলেই বৃহত্তর নোয়াখালী অঞ্চলের সর্বশেষ চলমান ঘটনা ছাড়াও, শিল্প, সাহিত্য, সংস্কৃতির সংবাদ পাওয়া যাবে। এ ছাড়া পাওয়া যাবে স্থানীয় রাজনীতি, অর্থনীতি, কৃষিবিষয়ক বিভিন্ন সংবাদ। যার মাধ্যমে সারা দেশের মানুষের পাশাপাশি পৃথিবীর নানা প্রান্তে অবস্থানরত বাংলাদেশের নাগরিকেরা নোয়াখালী অঞ্চলকে (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) জানতে পারবে। —মাহবুবুর রহমান, নোয়াখালী অফিস