নোয়াখালীতে আউটসোর্সিং ও ই-কমার্স সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) গত শনিবার ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং ও ই-কমার্স’ বিষয়ে মুক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ওপেন সোর্স নেটওয়ার্কের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও টেলিযোগাযোগ প্রকৌশল (সিএসটিই) বিভাগের শ্রেণীকক্ষে অনুষ্ঠিত সেমিনারে মূল বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহসান। এ সময় তিনি বলেন, দেশে বর্তমানে ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রায় ১ দশমিক ৩ কোটি ডলার আয় হচ্ছে, যা আরও বাড়ছে। তরুণ প্রজন্মের এ ধরনের কাজে দেশ এগিয়ে যাবে। সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সিএসটিই বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ চক্রবর্তী, প্রভাষক কামাল উদ্দিন, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মামুন রশিদসহ অনেকে।—নিজস্ব প্রতিবেদক