নোয়াখালীতে ই-সেবাকেন্দ্র নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে জেলা ই-সেবা এবং ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রবিষয়ক একটি নাগরিক কর্মশালা গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের (এটুআই) জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান। তিনি বলেন, আগামী জুলাই মাস থেকে সরকারের সব বিভাগকে ডিজিটাল পোর্টালের আওতায় আনা হবে।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সব কর্মকর্তা ও ইউনিয়ন, উপজেলা, পৌরসভা চেয়ারম্যান এবং ই-সেবার সঙ্গে সম্পৃক্ত সব কর্মী উপস্থিত ছিলেন। সভায় কীভাবে একজন সাধারণ মানুষ ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র এবং জেলা পর্যায়ে ই-সেবাকেন্দ্র থেকে সেবা পেতে পারে সে বিষয়ে ওয়েব পোর্টালের মাধ্যমে ধারণা দেওয়া হয়। —নোয়াখালী অফিস