নোয়াখালীতে কম্পিউটার সোর্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে যাত্রা শুরু করল কম্পিউটার সোর্স। ১১ জুন প্রতিষ্ঠানটির পরিচালক মুহাম্মদ মুখলেসুর রহমান শহরের মাইজদী বাজারে কম্পিউটার সোর্সের নতুন এ শাখার উদ্বোধন করেন।এ সময় কম্পিউটার সোর্সের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আলী নূর, নোয়াখালী কম্পিউটারের পরিচালক গোলাম কিবরিয়া রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীতে এটি কম্পিউটার সোর্সের ২১তম সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার।এ শাখায় ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টারসহ সব ধরনের কম্পিউটার অনুষঙ্গ ও অ্যান্টিভাইরাস পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি