নোয়াখালীতে জুম আল্ট্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান সিটিসেলের দ্রুতগতির ইন্টারনেট জুম আল্ট্রা-সুবিধা এখণ নোয়াখালীতে পাওয়া যাচ্ছে। সম্প্রতি জেলা শহরে এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলে কোম্পানির পরিবেশক মেসার্স সাইফুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসিক ফিতে ৫০ শতাংশ ছাড় নিয়ে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় এই ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে। দুই হাজার ৯৯০ টাকা দিয়ে জুম আল্ট্রার সংযোগসহ মডেম এবং ২০০ টাকায় বিনিময়ে ১.৫ গিগাবাইট ডাউনলোড সুবিধা পাওয়া যাবে।অনুষ্ঠানে সিটিসেলের টেরিটরি এক্সিকিউটিভ কামরুজ্জামান মজুমদার এবং মেসার্স সাইফুল ইসলামের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। —নোয়াখালী অফিস