নোয়াখালীতে বাংলায় কম্পিউটার শেখা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর মাইজদীতে গতকাল বুধবার শুরু হয়েছে ‘সবার জন্য বাংলায় কম্পিউটার’ শিরোনামে বাংলা ভাষায় কম্পিউটার ব্যবহারের প্রশিক্ষণ কর্মশালা। নোয়াখালীর দিগন্তের ডাক ও অঙ্কুর আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা শেষ হবে ১০ এপ্রিল। কর্মশালার উদ্বোধনকালেনোয়াখালীর পুলিশ সুপার হারুন অর রশীদ হাযারী বলেন, ‘বর্তমানে আমাদের দেশে কম্পিউটারে বাংলা ভাষার ব্যবহার সহজ হয়েছে।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগন্তের ডাকের নির্বাহী আবু নাসের খান, অঙ্কুরের সাধারণ সম্পাদক মাহে আলম খানসহ অনেকে। অঙ্কুর বাংলা ভাষায় কম্পিউটার ও মুক্ত বাংলা সফটওয়্যার ব্যবহার জনপ্রিয় করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে। নোয়াখালীর প্রশিক্ষণে ২৫ জন অংশ নিচ্ছেন। —মাহবুবুর রহমান, নোয়াখালী