ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টের চূড়ান্ত পর্ব ৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট
ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্ট

দেশে প্রোগ্রামিং প্রতিযোগিতায় মেয়েদের অংশগ্রহণ বাড়াতে ২০১৫ সাল থেকে শুরু হয়েছে ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবারের ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং কনটেস্টের চূড়ান্ত পর্ব ৯ মে ঢাকার সোবহানবাগে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হবে। এই আয়োজনের বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।


আয়োজক সূত্রে জানা গেছে, এবারের প্রতিযোগিতায় ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫টি দল অংশ নিচ্ছে। এর আগে গত ৭ মার্চ অনুষ্ঠিত অনলাইন প্রতিযোগিতায় ৩৬৩টি দলের মধ্যে থেকে ১১৫টি দল নির্বাচিত হয়েছে। প্রতিযোগী দলগুলোর তালিকা http://www.nhspc.org/2017/ngpc/final/ ওয়েবসাইট থেকে দেখা যাবে।

৯ মে সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিযোগিতার পর বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হবে। বেলা তিনটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আইমেদ। প্রতিযোগিতা বাংলাদেশের জাজিং প্ল্যাটফর্ম কোড মার্শালে অনুষ্ঠিত হবে।