নড়াইলে কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোগে গত মঙ্গলবার থেকে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়ন পরিষদে (ইউপি) তিন মাসব্যাপী কম্পিউটার ও ইন্টারনেট প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল হক। মাইজপাড়া ইউপির চেয়ারম্যান মাহাবুব মোর্শেদের সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ আবদুল সাদী, মাইজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার, ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্যোক্তা মাহাবুবুল হাসানসহ অনেকে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। —নড়াইল প্রতিনিধি