নড়াইলে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) গতিশীল করতে ৪ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা প্রশাসকের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম। জেলা প্রশাসক মো. জহুরুল হকের সভাপতিত্বে সভায় অংশগ্রহণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, জেলার ৩৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউআইএসসির উদ্যোক্তারা। প্রধান অতিথি বক্তব্যে বলেন, জনগণের হাতের মুঠোয় সেবা পৌঁছে দিতে ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি জেলা ও ইউনিয়নে মোবাইল ইন্স্যুরেন্স ও ব্যাংকিং ব্যবস্থা স্থাপন করা হবে। তিনি প্রতিটি ইউনিয়নে বিকল্প উদ্যোক্তা সন্ধানসহ চেয়ারম্যানদের ই-তথ্যকোষ দেখার পরামর্শ দেন। —নড়াইল প্রতিনিধি