নড়াইলের পল্লিতে তথ্য-প্রযুক্তিকেন্দ্র চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইল এবং যশোর জেলার সীমান্তবর্তী এগারখান এলাকায় চালু হয়েছে তথ্য-প্রযুক্তিকেন্দ্র। এ উপলক্ষে সম্প্রতি এগারখানে (www.egrokhan.com) একটি ওয়েবসাইট চালু হয়েছে। এতে এ এলাকার সাম্প্রতিক সময়ের যাবতীয় তথ্য পাওয়া যাবে। নড়াইল সদর উপজেলার মালিয়াট, বাকলি, হাতিয়ারা, বেনাহাটি, গুয়াখোলা এবং যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ি, কিসমতবাকড়ি, দোগাছি, ঘোড়ানাছ, কমলাপুর, রঘুরামপুর সংখ্যালঘু-অধ্যুষিত এই এগারটি গ্রামকে বলা হয় এগারখান।সম্প্রতি এলাকার বাকড়ি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উদ্বোধন করা হয় তথ্য-প্রযুক্তিকেন্দ্রটি। উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত জেলা জজ আদিত্য বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের অধ্যাপক বিধান গোস্বামীসহ অনেকে। এ কেন্দ্র চালু হয়েছে শিক্ষার্থী সুব্রত সরকারের উদ্যোগে। —কার্ত্তিক দাস, নড়াইল প্রতিনিধি