পকেট প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভিভিটেকের কিউমি কিউ২ মডেলের এইচডি পকেট প্রজেক্টর বাজারে এসেছে। ৬১৭ গ্রাম ওজনের প্রজেক্টরে রয়েছে ডিএলপি লিঙ্ক প্রযুক্তি এবং পিকো চিপসেট, তাই এটি দিয়ে ত্রিমাত্রিক (থ্রিডি) ছবিও দেখা যাবে। এর ঔজ্জ্বল্য ৩০০ লুমেন্স। এলইডি বাতির আয়ু ৩০ হাজার ঘণ্টা। এই প্রজেক্টর ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ কম্পিউটার, স্মার্ট ফোন, ট্যাবলেট পিসি ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা এ যন্ত্রের দাম ৩৯ হাজার টাকা। —বিজ্ঞপ্তি