পকেট প্রজেক্টর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিভিটেকের কিউমি মডেলের এলইডি পকেট প্রজেক্টর বাজারে এসেছে। ১.৪ পাউন্ড ওজনের এ পকেট প্রজেক্টরে রয়েছে ডিএলপি লিংক প্রযুক্তি ও পিকো চিপসেট। তাই এতে ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি দেখানো যাবে। এলইডি দিয়ে তৈরি এর ল্যাম্প লাইফ ৩০ হাজার ঘণ্টা এবং এটি ১২৮০×৮০০ রেজুলেশন সমর্থন করে। এ প্রজেক্টর ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ কম্পিউটার, স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়। এতে রয়েছে ইউএসবি পোর্ট ও মাইক্রো-এসডি কার্ড। গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের আনা পকেট প্রজেক্টরটির দাম ৪৭ হাজার ৫০০ টাকা। —বিজ্ঞপ্তি