পকেটের মধ্যে প্রিন্টার!

প্রিন্টারকে মোবাইল পণ্যর মতো ছোট আকারে নিয়ে আসতে কাজ করছে ইসরায়েলের প্রতিষ্ঠান জুটা ল্যাবস। সম্প্রতি তহবিল সংগ্রহের জন্য প্রচারণার ওয়েবসাইট কিকস্টার্টারে ক্ষুদ্র আকৃতির ‘মোবাইল প্রিন্টার’ প্রকল্প প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এই যন্ত্রটিকে তারা বলছে ‘ক্ষুদ্র রোবট প্রিন্টার’ যা তারবিহীন প্রযুক্তিতে প্রিন্ট করতে পারে।
জুটা ল্যাবসের ভাষ্য, তাদের মোবাইল প্রিন্টারে থাকবে একটি রিচার্জবেল ব্যাটারি। এটি স্মার্টফোনের অ্যাপ্লিকেশন কিংবা কম্পিউটারের সঙ্গে যুক্ত করে যেকোনো আকারের কাগজ প্রিন্ট করতে পারবে। আগামী বছরের জানুয়ারি মাসে এই প্রিন্টার বাজারে ছাড়ার পরিকল্পনা তাঁদের।
এক নজরে পকেট প্রিন্টার
আকার: চার ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি
ওজন: ৩০০ গ্রাম
প্রিন্টের গতি: প্রতি মিনিটে ১.২ পাতা
প্রিন্টের মান: ৯৬ বাই ১৯২ ডিপিআই
কালি: একটি কালো কার্টিজ
সংযোগ: ওয়্যারলেস
ইন্টারফেস: ব্লুটুথ
ব্যাটারি: এক ঘণ্টা
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড, ইউন্ডোজ, আইওএস, লিনাক্স, ওএসএক্স