পক্ষাঘাতে 'ই-ডুরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ই-ডুরা’ নামের একটি নমনীয় ছোট্ট যন্ত্র সরাসরি স্পাইনাল কর্ডে স্থাপন করা হবে। এতে পক্ষাঘাতে আক্রান্ত বা মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরা হাঁটাচলার সামর্থ্য ফিরে পাবেন বলে দাবি করা হচ্ছে। ডুরা হচ্ছে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড পর্যন্ত বিস্তৃত প্রাকৃতিক সুরক্ষা আবরণ। সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক ওই প্রতিস্থাপনযোগ্য যন্ত্রটি তৈরি করেছেন। সায়েন্স সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। গবেষকেরা আগে স্পাইনাল কর্ডকে অক্ষত রেখে সেটিতে বৈদ্যুতিক যন্ত্র স্থাপন করতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। ই-ডুরা তৈরিতে তাঁরা এক ধরনের নরম পলিমার এবং সোনা ব্যবহার করেছেন। সুইজারল্যান্ডের ওই গবেষকেরা পক্ষাঘাতে আক্রান্ত ইঁদুরের ক্ষেত্রে ওই ছোট্ট যন্ত্র প্রয়োগ করে দেখেছেন, প্রাণীটি কিছু সাহায্য নিয়ে হাঁটার ক্ষমতা
ফিরে পায়।
লাইভসায়েন্স