
সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সঙ্গে না করে শুধু পছন্দের বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার-প্রবণতা বাড়ছে। সম্প্রতি স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করার জনপ্রিয় অ্যাপ ইন্সটাগ্রামের ‘ডাইরেক্ট’ সেবার ব্যবহার বাড়ায় এমন মনে করা হচ্ছে। ইন্সটাগ্রামের সারা বিশ্বে বর্তমান ব্যবহারকারী ২০ কোটি।
এর মধ্যে শুধু নির্দিষ্ট একজন কিংবা পছন্দের একাধিক বন্ধুর মধ্যে ব্যক্তিগত ছবি শেয়ার করছেন চার কোটি ৫০ লাখ ব্যবহারকারী। সাত মাস আগে ইনস্টাগ্রামের ‘ডাইরেক্ট’ নতুন এ সেবাটি চালু হয়।
এ সেবাটি ব্যবহার করে বএকসঙ্গে সর্বোচ্চ ১৫ জন বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করা যাবে, যা তালিকায় থাকা বন্ধু ছাড়া অন্য কেউ দেখতে পারবে না। ২০১০ সালের অক্টোবরে চালু হওয়ার পর ডিসেম্বরেই ইন্সটাগ্রামে যুক্ত হয় ১০ লাখ ব্যবহারকারী।
২০১২ সালের এপ্রিলে ১০০ কোটি ডলারের বিনিময়ে ইন্সটাগ্রামকে অধিগ্রহণ ফেসবুক এবং একই মাসে ব্যবহারকারী বেড়ে দাঁড়ায় ৩০ কোটিতে।
বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ চালিত যন্ত্রে ইন্সটাগ্রাম ব্যবহার করা যায়। এতে ছবি তুলে সেটি ইন্সটাগ্রাম ছাড়াও ফেসবুক, টুইটার, টাম্বলার, ফ্লিকারে শেয়ার করা যায়। তবে ইন্সটাগ্রামের ‘ডাইরেক্ট’ সেবাটির ব্যবহার বাড়ায় বর্তমানে ব্যক্তিগত ছবি শুধু পছন্দের বন্ধুদের সঙ্গে শেয়ার করার বিষয়টি আবার আলোচিত হচ্ছে। মোট ব্যবহারকারীর ২৩ ভাগ ব্যবহারকারীই এটি পছন্দ করেন।
—টেকক্রাঞ্চ অবলম্বনে কাজী আলম