ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটের দরকারি লিংক (ঠিকানা) অনেক সময় অন্যদের সঙ্গে ভাগাভাগি (শেয়ার) করার প্রয়োজন হয়।ওয়েবসাইট দেখার জনপ্রিয় সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্স ব্যবহার করে ইচ্ছে করলে আপনি যেকোনো ওয়েব পেইজের লিংক অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। এ জন্য আপনার লাগবে ‘অ্যাড দিস’ নামের একটি প্রোগ্রাম (অ্যাড-অনস)। প্রোগ্রামটি http://addons.mozilla.org/en-US/firefox/addon/4076/ঠিকানার ওয়েবসাইট থেকে নামিয়ে নিন। এরপর ব্রাউজার বন্ধ করে আবার চালু করুন। এখন আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে গিয়ে মাউসের ডান ক্লিক করে Add this অপশনে গেলেই ফেসবুক, টুইটার, গুগল বাজ, ব্লগারসহ জনপ্রিয় বিভিন্ন সাইটে থাকা ঠিকানার তালিকা পাওয়া যাবে, এখান থেকে সহজেই যেকোনো লিংক সরাসরি শেয়ার করতে পাবেন। সরাসরি ই-মেইলের মাধ্যমে শেয়ার করার ব্যবস্থাও রয়েছে। এ ছাড়া পছন্দের ওয়েব পাতাটি সরাসরি প্রিন্ট করে বের করতে পারবেন। কোন কোন সাইটে আপনি শেয়ার করতে পারবেন তার তালিকা দেখতে পাবেন tools/addon/addthis/option-এ। —খালেদ মাহমুদ খান,