পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ রিপোর্টিং কর্মশালা
পঞ্চগড়ে ডিজিটাল বাংলাদেশ রিপোর্টিং-বিষয়ক সাংবাদিকদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ, এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মো. নাঈমুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ অনেকে। কর্মশালায় ডিজিটাল বাংলাদেশ কী? কেন? এসব বিষয়ে রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার ৩৫ জন সাংবাদিক অংশ নেন।
—পঞ্চগড় প্রতিনিধি