পঞ্চগড় দেবে ৫০ হাজার ভোট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে পঞ্চগড় জেলা থেকে কমপক্ষে ৫০ হাজার ভোট দেওয়ার লক্ষ্যে এক প্রস্তুতি সভা গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। কর্মসূচি সফল করে তোলার লক্ষ্যে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহছানুল পারভেজকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়। সভায় ডিসেম্বরের মধ্যে পঞ্চগড় জেলা থেকে ৫০ হাজার ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে এই ভোট প্রদান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। পঞ্চগড়-ঢাকা মহাসড়কে শেরেবাংলা পার্ক থেকে সরকারি মিলনায়তন পর্যন্ত স্টল বসানো হবে। এসব স্টল থেকে বিনা মূল্যে ই-মেইল ঠিকানা খোলা এবং সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা জেলার ৪৩টি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্র থেকে বিনা মূল্যে ই-মেইল ঠিকানা খোলা এবং সুন্দরবনকে ভোট দেওয়ার উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। সভায় জেলা প্রশাসক বনমালী ভৌমিক, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারোয়ার আলম, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার এস এম মোসলেম উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন। —পঞ্চগড় প্রতিনিধি