পঞ্চগড়ে অনলাইনে আয়বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে আয়বিষয়ক ‘লার্নিং অ্যান্ড আর্নিং’ নামের পাঁচ দিনের প্রশিক্ষণ কর্মশালা পঞ্চগড় সার্কিট হাউসের সভাকক্ষে শুরু হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলাদেশ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন গতকাল রোববার কর্মশালার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে বেকার যুবক-যুবতীসহ বিভিন্ন পেশাজীবীদের দক্ষ ও স্বাবলম্বী হতে সাহায্য করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) খন্দকার আজিম আহমেদ।কর্মশালায় আউটসোর্সিং বিষয়ের ওপর অনলাইনে আয়ের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।অনলাইনে আয়ের কলাকৌশল হাতে-কলমেও শেখানো হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (আইসিটি) উসমান গণি। প্রশিক্ষণে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা, কম্পিউটার শিক্ষকসহ ৪৬ জন অংশ নিচ্ছেন। —পঞ্চগড় প্রতিনিধি