পঞ্চগড়ে ইউনিয়ন তথ্যকেন্দ্র পরিচালকদের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা প্রশাসন জেলার ৪৩টি ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র স্থাপন করেছে। এই তথ্য সেবাকেন্দ্রের পরিচালকদের নিয়ে এক দিনের সঞ্জীবনী প্রশিক্ষণ ও মতবিনিময় সভা সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। প্রশিক্ষণে ৪৩টি ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের পরিচালক ও ইউপি চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সহযোগিতায় জেলা প্রশাসন পঞ্চগড় এম আর সরকারি কলেজের কম্পিউটার ল্যাবে প্রত্যেক কেন্দ্রের দুইজন করে পরিচালককে প্রশিক্ষণ দেওয়া হয়। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি