পঞ্চগড়ে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র নিয়ে আলোচনা সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের দক্ষতা বৃদ্ধি ও সেবার মান উন্নয়নে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সাংসদ মো. মজাহারুল হক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ কবীরসহ ৪৩টি ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা, ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রগুলোকে আরও কার্যকর ও গতিশীল করে তথ্যসেবার মান জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি