পঞ্চগড়ে জুম আলট্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটিসেল জুম ইন্টারনেট এবং জুম আলট্রা নিয়ে সম্প্রতি পঞ্চগড়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সিটিসেলের টেরিটরি কর্মকর্তা এ কে এম সায়েম জানান, জুম আলট্রার নতুন গ্রাহকদের জন্য রয়েছে ৫০ ভাগ কমে কেনার নিশ্চয়তা এবং সহজলভ্যতা। এ সময় সিটিসেলের পরিবেশক সাফিউল মুজনেবীন চৌধুরী, গ্রাহকসেবা কেন্দ্রের পরিচালক আশফাকুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এর আগে সিটিসেলের খুচরা বিক্রেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। —পঞ্চগড় প্রতিনিধি