পঞ্চগড়ে ডিজিটাল সই নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে জেলার ই-সার্ভিস কার্যক্রম, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব পরিচালনা ও ডিজিটাল সই প্রবর্তন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত সেমিনারটি গতকাল রোববার পঞ্চগড় সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) আহমেদ কবীর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গুল্লাল সিংহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শামসুল আযম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. শাহীনুর রহমান, বিসিসির সহকারী প্রোগ্রামার হোসেন বিন আমিন, হাসান উজ জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিকাশ বিশ্বাসসহ অনেকে।সেমিনারে জানানো হয়, জেলা ই-সেবাকেন্দ্র থেকে চলতি মাসের ২৩ সেপ্টেম্বরের পর্যন্ত চিঠি ৪৩৫টি, ই-ফাইল ১০৪টি এবং পরচা ৯৫৩টি নিষ্পত্তি করা হয়েছে। এ ছাড়া ১৫ জনকে প্রশিক্ষকের প্রশিক্ষণ, ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রের ৮৭ জন উদ্যোক্তাকে, ৩২ জন অফিস সহকারী এবং ওয়েব পোর্টাল উন্নয়নবিষয়ক মধ্য ও স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দিনব্যাপী এ সেমিনারে জেলার সব উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা পর্যায়ের কর্মকর্তা, কলেজের অধ্যক্ষ, স্কুল-কলেজের কম্পিউটার শিক্ষকেরা উপস্থিত ছিলেন। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি