পঞ্চগড়ে তথ্যপ্রযুক্তি সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে গত বুধবার পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘তথ্যপ্রযুক্তির প্রসার ও তথ্যের অবাধ প্রবাহ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক এহছানুল পারভেজ, সিভিল সার্জন ডা. মো. ইমারউদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয় কুমার চ্যাটার্জি, তেঁতুলিয়া উপজেলার চেয়ারম্যান মুক্তারুল হক ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাত বক্তৃতা করেন। বক্তারা সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তির প্রসার এবং অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। জেলা প্রশাসক জেলার বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট ও ই-মেইল সুবিধা সম্প্রসারণে সরকারিভাবে সহায়তাদানের ঘোষণা দেন। প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট মডেম বিনা মূল্যে সরবরাহ করার ঘোষণা দেন। সেমিনারে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অনেকে উপস্থিত ছিলেন। —শহীদুল ইসলাম শহীদ, পঞ্চগড় প্রতিনিধি