পঞ্চগড়ে নতুন নিউজ.সাইট চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় থেকে চালু হয়েছে সংবাদভিত্তিক ওয়েবসাইটপঞ্চগড় নিউজ ডট কম। রোববার পঞ্চগড় প্রেসক্লাবে জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া www.panchagarhnews.com ঠিকানার এ ওয়েবাসইটের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ‘সংবাদ বা সংবাদপত্র একটি সমাজের প্রতিচ্ছবি।’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ কবির, স্থানীয় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমানসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, অবশেষে জেলা থেকে অনলাইন নিউজ মিডিয়া পঞ্চগড় নিউজ ডট কম এবং সাপ্তাহিক পঞ্চবার্তার যাত্রা শুরু হলো। —পঞ্চগড় প্রতিনিধি