পঞ্চগড়ে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্পের ওরিয়েন্টশন ও সনদ বিতরণ অনুষ্ঠান গত রোববার পঞ্চগড় সার্কিট হাউসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা এ প্রকল্পটি পরিচালনা করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া, কেন্দ্রীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, সংস্থার নির্বাহী পরিচালক নাজনীন বেগম ও প্রকল্প পরিচালক নাসরীন আক্তার, প্রশিক্ষণার্থীদের মধ্যে ইসরাত জাহান ও ইসমে আরা পারভীন বক্তব্য দেন। পরে ১২তম ব্যাচের ৪০ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়। —পঞ্চগড় প্রতিনিধি