পঞ্চগড়ে বিদ্যালয়ে ইন্টারনেটসহ কম্পিউটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় জেলা প্রশাসন ইন্টারনেট সংযোগসহ জেলার ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে অর্ধেক মূল্যে কম্পিউটার বিতরণ করেছে। এই ২৬টি মাধ্যমিক বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ থাকলেও কম্পিউটার ছিল না। সম্প্রতি পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে কম্পিউটার বিতরণ করা হয়। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ মো. নাঈমুজ্জামান। জেলা প্রশাসক জানান, জেলার প্রত্যেকটি মাধ্যমিক বিদ্যালয়কে তথ্যপ্রযুক্তির আওতায় আনা হচ্ছে। কম্পিউটার আছে এমন আরও ৭১টি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে বিনা মূল্যে মডেম প্রদান করা হবে। —শহীদুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি